ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ বনশ্রী মেইন রোডে সিঙ্গার শোরুমের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি।

তিনি আরও জানান, আশপাশের লোকের মুখে জানতে পারি- নিহত ব্যক্তি মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সাজেদুল খিলগাঁওয়ের ওমর আলী লেনের ১৩/৬ নং বাসার আব্দুল হাকিমের সন্তান।

এএমএ/এএসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *