হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১১৪৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১১৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

2026-10-09

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৪৭।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ৮১ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ১৯৭ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ দুই হাজার ৮৯৩ জনে।

বাংলাদেশ জার্নাল/সিএম 

© Bangladesh Journal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha