মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে একটি মাজারের ভেতরে জাহিদ ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। বিস্তারিত
