কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার এক তরুণীর জন্ম দেওয়া নবজাতককে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠার পর নবজাতকটিকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার ভোরে উপজেলার হিঙ্গুলা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বিস্তারিত
Author: Deshi News
ডোবায় ডুবে প্রাণ গেল একই দিনে জন্ম নেওয়া ভাইবোনের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে আবদুল্লাহ আল আরাফ (২) ও মিফতাহুল জান্নাত (২) নামে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা একই দিনে জন্মগ্রহণ করেছিল বলে জানা গেছে। আজ সোমবার সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে চাকরি
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ম ও ১০ম গ্রেডের ১৯ ক্যাটাগরির পদে মোট ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত
বাদীকে হুমকির অভিযোগে আরেক মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে তলব
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নিয়ে অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে। বিস্তারিত
হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই মাদক কারবারি আটক
রংপুরের বদরগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি মমতাজুর রহমানকে আটক করেছে পুলিশ…
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন এলিজা জামান। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁর নাম ঘোষণা করা হয়। বিস্তারিত
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠন দেখভালের জন্য ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত
সব শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনা হবে
বাংলাদেশের উচ্চশিক্ষার সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে আমরা মোটামুটি জানি। দেশে এখন প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় আছে। এগুলোর মধ্যে বেসরকারি প্রায় ১১৭টি, পাবলিক ৬১টি, বাকি ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। গত ২০-৩০ বছরে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী—দুটোর সংখ্যাই অনেক বেড়েছে। এতে বোঝা যায়, উচ্চশিক্ষার বিস্তারিত
ডেমরা সেতুতে মেরামত, দুই দিন যানজটের শঙ্কা
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশের তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতুর এক্সপানশন জয়েন্টের মেরামতকাজ করবে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। বিস্তারিত
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
ইরাকের সুলাইমানিয়াহতে এশিয়া কাপ আর্চারিতে (ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-২) স্বর্ণপদকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী—দুই দলগত ইভেন্টেই ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চাররা। দুই ফাইনালেই প্রতিপক্ষ কাজাখস্তান। বিস্তারিত
পিরিয়ডের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয়
পিরিয়ডের সময় শারীরিক যন্ত্রণা ও মানসিক অস্বস্তিতে ভোগেন নারীরা। ব্যতিক্রম নন অভিনেত্রী রাশমিকা মান্দানা। সেই কঠিন সময়ে স্ত্রীকে কীভাবে…..
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৮
গোপালগঞ্জে পুলিশের একটি টহল দলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর আগে গতকাল রোববার একই ঘটনায় আটক সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়… বিস্তারিত
সপ্তাহখানেক পর গৃহবধূর সন্তান প্রসবের কথা, নির্যাতনে মৃত্যুর অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় নিহাত আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই গ্রামের মুনাফ হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, নির্যাতনের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর বিস্তারিত
বয়স্কদের মতো পেছনে হাত বেঁধে হাঁটেন যাঁরা, তাঁদের ব্যক্তিত্ব কেমন
হাঁটার ধরনেও বোঝা যায় ব্যক্তিত্বের ধরন, এমনকি মনের অবস্থা। দ্রুত হাঁটার সময় হাত দোলানো দেখে দৃঢ় সংকল্পের আভাস পাওয়া যেতে পারে। অন্যদিকে, মাথা নিচু করে ধীরগতিতে হাঁটাকে অনাগ্রহ কিংবা লক্ষ্যহীনতার লক্ষণ বলে মনে হতে পারে। অনেকে দুই হাত পেছনে রেখে, এক হাত দিয়ে অন্য হাত শক্ত করে ধরে হাঁটেন, তাঁদের ক্ষেত্ বিস্তারিত
এশিয়ায় জ্বালানি প্রবাহ নিরবচ্ছিন্ন রাখতে সিঙ্গাপুরে মাটির নিচে তেল মজুত করবে সৌদি
হরমুজ প্রণালি দিয়ে এশিয়ায় জ্বালানি সরবরাহে বিঘ্নের পর আঞ্চলিক সরবরাহ নিরাপত্তা জোরদার করতে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুতের পরিকল্পনা করেছে সৌদি আরব। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরের জুরং রক ক্যাভার্নসে এই তেল মজুত করা হবে। আজ সোমবার দুই দেশের জ্বালানিমন্ত্রীরা এ পরিকল্পনার কথা জানান। বিস্তারিত
ক্রসফায়ারের প্রয়োজন হলে সরকার অনুমতি দিলে সেটাই করব: আইজিপি
ক্রসফায়ারের প্রয়োজন হলে এবং সরকার অনুমতি দিলে পুলিশ সেটাই করবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘কে আসবে, কবে আসবে, কী হবে, ওইটা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব আইন সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করব বিস্তারিত
দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল হতে হবে: রিজভী
বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন…
গাজীপুরে এবার ছাত্রীকে অপহরণের অভিযোগে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে মামলা
গাজীপুরের টঙ্গীতে শিশুকে চুমু দেওয়ার অভিযোগ নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই এবার জেলার সদর উপজেলায় এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে। বিস্তারিত
গাজীপুরে মাদকাসক্ত ছেলের পিটুনিতে প্রাণ গেল বাবার
গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মো. আব্দুস সামাদ (৬০) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন (৩৫) পলাতক রয়েছেন… বিস্তারিত
অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানবে বুধবার, ২ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। বিস্তারিত
