৬৫ মিনিটের দরদাম শেষে ৬৫৭ কোটি টাকায় বিক্রি হলো ছবিটি

নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে ছবিটি। দুই দফায় টানা ৪৫ ও ২০ মিনিট ধরে চলেছিল দরদাম। বিশ্বের নানা দেশের শিল্পরসিক ধনকুবেররা…..

মালয়েশিয়ার পথে যাত্রা করে ১৪ বছর নিখোঁজ

‘আমার স্বামী ১৪ বছর আগে মালয়েশিয়া যাওয়ার জন্য বেরিয়েছিল। তখন আমার ছেলের বয়স সাড়ে তিন বছর আর তিন মাসের গর্ভে ছিল ছোট মেয়ে। এর পর থেকে আজ অবধি স্বামীর খোঁজ পাচ্ছি না। আমি আর আমার বাচ্চারা এখনো তার জন্য পথ চেয়ে থাকি। যত দিন বেঁচে আছি, তার ফিরে আসার অপেক্ষায় থাকব।’ বিস্তারিত

বাংলাদেশ রেলওয়ে: রেলে ইঞ্জিন সংকট আরও প্রকট

বাংলাদেশ রেলওয়েতে ইঞ্জিন (লোকোমোটিভ) সংকট ক্রমেই তীব্র হচ্ছে। পর্যাপ্ত ইঞ্জিন না থাকায় নিয়মিত ট্রেন চালানো কঠিন হয়ে পড়েছে। কোথাও ইঞ্জিনের অপেক্ষায় ট্রেন ছাড়তে দেরি হচ্ছে, কোথাও পথে বিকল হচ্ছে ইঞ্জিন, আবার কোথাও বাতিল করতে হচ্ছে ট্রেন। যাত্রী পরিবহনের পাশাপাশি ব্যাহত হচ্ছে পণ্য পরিবহনও। বিস্তারিত

এনইআইআর কার্যকরের পরিকল্পনা: ব্যবহৃত মোবাইল আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা

অবৈধ মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা পুরোপুরি কার্যকরের পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এর আগেই বৈধভাবে সেকেন্ডহ্যান্ড বা ব্যবহৃত ফোন আমদানির সুযোগ চেয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। বিস্তারিত

কেন্দ্রীয় ব্যাংকের ‘উদ্যোগ’: উদ্যোক্তা তৈরির কর্মসূচি ছড়াচ্ছে দেশজুড়ে

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নেওয়া ‘উদ্যোগ’ কর্মসূচি এবার দেশজুড়ে বাস্তবায়নের পথে এগোচ্ছে। কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ৮ জেলার ৬৪টি উপজেলা থেকে ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচনের পরিকল্পনা রয়েছে। বিস্তারিত

ব্যাংকিং সেবায় আঞ্চলিক বৈষম্য প্রকট

দেশের সব অঞ্চলে ব্যাংকিং কার্যক্রমের বিস্তার সমান নয়। কোথাও ব্যাংকে জমা হচ্ছে বিপুল আমানত, বিতরণ হচ্ছে বেশির ভাগ ঋণ। আবার কোনো কোনো বিভাগে আমানত ও ঋণ—দুটির পরিমাণই খুব কম। ফলে ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগেও অঞ্চলভেদে বড় ব্যবধান তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্প স্থাপন বিস্তারিত

৬৫ মিনিটের দরদাম শেষে ৬৫৭ কোটি টাকায় বিক্রি হলো ছবিটি

নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে ছবিটি। দুই দফায় টানা ৪৫ ও ২০ মিনিট ধরে চলেছিল দরদাম। বিশ্বের নানা দেশের শিল্পরসিক ধনকুবেররা…..

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

গাজীপুরের টঙ্গীতে ৭ বছর বয়সী মাদ্রাসাশিক্ষার্থীকে আলোচিত যৌন নিপীড়নের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। ঘটনার বর্ণনা দিয়ে শিশুটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে ভুক্তভোগীর শিশুর বাবাকে গ্রেপ্তারে অভিযান চলমান রেখেছে পুলিশ… বিস্তারিত

নিখোঁজের একদিন পর উদ্ধার, চিকিৎসাধীন প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণা মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার নিখোঁজের একদিন পর মারা গেছেন। পরিবারের অভিযোগ, তাঁকে চেতনানাশক কিছু খাইয়ে বা স্প্রে করে ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচে ফেলে রাখা হয়েছিল। পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিস্তারিত

সাঈদীর মামলার বাদীর মরদেহ দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার

সাঈদীর মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ ৪ ঘণ্টা পরে গোপনে গার্ড অব অনার দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন…

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। আজ শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাউলি মোড়সংলগ্ন নতুন হাউলি গ্রামের গুদামটিতে অভিযান চালানো হয়। পরে গুদামটি সিলগালা করে এই ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে। বিস্তারিত

বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা

স্তন ক্যানসার সচেতনতায় বরিশালে গতকাল শুক্রবার সন্ধ্যার পর তিনটি স্পটে পথসভা হয়েছে। নগরীর টাউন হল চত্বর, আনসার অফিসের পার্শ্ববর্তী মাঠ এবং কীর্তনখোলা নদীর তীরের ত্রিশ গোডাউন এলাকায় এসব পথসভা হয়। এ সময় মাইকিং, গোলাপী সড়ক শোভাযাত্রা শীর্ষক ব্যানার প্রদর্শনী এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনসাধারণকে স্তন বিস্তারিত

ফ্রান্সে কড়া নিরাপত্তার মধ্যে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ১০০০

ফ্রান্সজুড়ে আজ শনিবার লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। ব্যাপক নিরাপত্তাব্যবস্থার কারণে গত সপ্তাহের মতো বড় ধরনের সহিংসতা এবার এড়ানো গেলেও কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় প্রায় এক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী… বিস্তারিত

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইদের বর্বরোচিত হামলায় নিহত নাজিম উদ্দিন (৪৫) হত্যা মামলার প্রধান আসামি মাছুম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে মৌলভীবাজারের বিস্তারিত

সৌদিতে ১৪৪ ফ্লাইট প্রভাবিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বিভিন্ন এয়ারলাইনসের ১৪৪টি ফ্লাইটের কার্যক্রম প্রভাবিত হয়েছে। এসব ফ্লাইটের কারণে এ পর্যন্ত ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২১ জন যাত্রী। প্রভাবিত ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৬৭টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি… বিস্তারিত

অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিয়ে মাটিও নিয়ে যাচ্ছে জনতা, সেখানে হবে পুকুর

পাবনা সদরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মোস্তফা কামালের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর এবার ওই বাড়ির মাটি লুট করে নিচ্ছে বিক্ষুব্ধ জনতা…

বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ বহুপাক্ষিকতার প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের অর্থবহ সংস্কার সমর্থন করে। জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি আজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার… বিস্তারিত

ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য একটি দায়িত্বে নিয়োজিত করা হবে। বিস্তারিত

যুবদল কর্মী হত্যা: উজিরপুরে দুই আসামির বাড়িতে দুর্বৃত্তের আগুন

বরিশালের উজিরপুরে যুবদল কর্মী কাওসার হাওলাদারকে হত্যার জেরে দুই আসামির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যার পর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে নিহত কাওসারের জানাজা এশার নামাজের পর সম্পন্ন হয়। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিস্তারিত

বিএমইউ হাসপাতালের জানালা দিয়ে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের আটতলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিস্তারিত