বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এসএস প্রি-ক্যাডেট স্কুলসংলগ্ন এলাকায় ব্যবসায়ী রিয়াজ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্তারিত

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজব-অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির লিফলেট বিতরণ

নোয়াখালীর মাইজদীতে বর্তমান সরকারের ৮ মাসের উন্নয়নচিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেছে বিএনপি। কর্মসূচিতে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে গুজব-অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিস্তারিত

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তবে তাঁরা শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তাঁরা। বিস্তারিত

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের গঙ্গাচড়ায় বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতাকে মারধর ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে এক বিড়ি ব্যবসায়ীর বিরুদ্ধে। হামলায় চারজন আহত হওয়ার পাশাপাশি কার্যালয়ের চেয়ার… বিস্তারিত

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধার ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি অভিযান শুরু করেছে রংপুর থেকে আসা ডুবুরি দল। বিস্তারিত

হজযাত্রীদের কোরবানি দেওয়া নিয়ে অনিয়ম, এজেন্সিকে লাখ টাকা জরিমানা

হজযাত্রীদের কাছ থেকে টাকা নিয়েও কোরবানি নিশ্চিত না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী আবাসন, খাবার ও পরিবহনসেবা দিতে ব্যর্থ হওয়ায় হজ এজেন্সি…

শাস্তি পেলেন বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটার

বাংলাদেশ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজসেরার পুরস্কার পেয়েছিলেন মেগান শুট। প্রথমবারের মতো বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার ৩-০ ব্যবধানে জয়ে অন্যতম অবদান ছিল তাঁর। এবার তিনি পেলেন শাস্তি। বিস্তারিত

এল ক্লাসিকোতে সৌভাগ্যের রেফারিকে পাচ্ছে রিয়াল

হুয়ান মার্তিনেস মুনুয়েরা মানেই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের জন্য সুখস্মৃতি। বার্সেলোনার বিপক্ষে আগের চারবার তাঁর পরিচালনায় তিন ম্যাচেই জিতেছে রিয়াল। এবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে রেফারির দায়িত্ব পাওয়ার দৌড়ে উঠে এসেছে এই রেফারির নাম। বিস্তারিত

ভারতে যাওয়ার সময় বর্ডারে আটক যুব মহিলা লীগ নেত্রী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বিজিবি। আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। বিস্তারিত

এমপিওভুক্তির সময় প্রথম উচ্চতর গ্রেডের দাবি সহকারী শিক্ষকদের

মাদ্রাসার সহকারী শিক্ষকদের মতো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী শিক্ষকদেরও প্রথম এমপিওভুক্তির সময়কাল গণনা করে প্রথম উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)। বিস্তারিত

মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে পাল্টা হামলায় যুবক নিহত, আহত ৩

স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত মহসিন ও জহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত

৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও গেজেটে নাম নেই বাকৃবি শিক্ষার্থীর

৪৫তম বিসিএসের কৃষি ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগের গেজেটে নাম আসেনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক শিক্ষার্থী মো. মেহেদী হাসানের…

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বলেন, ‘আমরা দুজনকেই ডিবির কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে বিস্তারিত তারা (ডিবি) পরে জানাবে।’ বিস্তারিত

নজরুল-সুইটির ঘটনায় সৌদির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চায় সিপিবি

নজরুল-সুইটির ঘটনায় সৌদির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চায় সিপিবি বিস্তারিত

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ: ২১ ঘণ্টায়ও সন্ধান মেলেনি যুবকের

টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদীতে পড়ে ২১ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন ডুবুরি নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। বিস্তারিত

ক্ষুধামুক্তির লড়াইয়ে ভারত–পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির বিপরীতে পাকিস্তানের পরিস্থিতির অবনতি হয়েছে। নারীদের কর্মসংস্থান, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা, পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং মেয়েদের শিক্ষার উন্নতিকে বাংলাদেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত

ভারতকে জবাব দিতে চায় বাংলাদেশ

লিগ পর্বে ভারতের কাছে ৩৪ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার সেই ভারতের বিপক্ষেই ফাইনালে নামতে হচ্ছে স্বাগতিকদের। ব্যবধানটা যে সহজে ঘোচানো সম্ভব নয়, তা জানা বাংলাদেশেরও। তবে আগের ম্যাচের ভুলগুলো শুধরে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চায় আনা আলোনসোর দল। আজ বেলা ৩টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্য বিস্তারিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি মিস জিসানের

দারুণ খেলছিলেন। ছিল সেঞ্চুরির সুযোগ। কিন্তু জসুয়া বিশপের বাঁহাতি স্পিনে বোল্ড হয়ে গেলেন জিসান আলম। ১৪ রানের জন্য মিস করলেন সেঞ্চুরি…

মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা)তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে তিনি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। বিস্তারিত

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

চট্টগ্রামের পটিয়া থেকে চিনিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পটিয়া থানা পুলিশ ও আজিজনগর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এসব চিনি উদ্ধার বিস্তারিত