নাটোরের বড়াইগ্রামে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর আরেকটি গাড়িতে ধাক্কা লেগে আসিব হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সিয়াম হোসেন (১৫)। শনিবার বিকেলে বাহিমালী বাজারের হেলিপোর্টসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিস্তারিত
Author: Deshi News
মাদরাসাশিক্ষকের সামনে থাপ্পড়ে কাচ ভাঙার ভিডিও দিয়ে আবার আলোচনায় রুমি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন ভিডিও প্রচার করে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন যৌন হয়রানির প্রতিবাদ করে আলোচনায় আসা শাহজালাল রুমি…
যে নেত্রী নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না: ইয়াসের খান
দূর থেকে হুংকার দিলেও বাংলাদেশে ফেরার সাহস শেখ হাসিনার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, ‘ডিসেম্বর নয়, সাহস থাকলে এখনি আসেন। যে নেত্রী নেতা-কর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না।’ বিস্তারিত
বক্তৃতায় জিয়াউর রহমানের নাম না নেওয়ায় নেতা-কর্মীদের ক্ষোভ, দুঃখপ্রকাশ শিক্ষা কর্মকর্তার
অনুষ্ঠানের একপর্যায়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ। তাঁর পুরো বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় উপস্থিত বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। বিস্তারিত
উত্তরপ্রদেশে উস্তাদ বিসমিল্লাহ খাঁর বাড়ি ভাঙা নিয়ে বিতর্ক
উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত প্রখ্যাত সানাইবাদক ও ভারতরত্নপ্রাপ্ত ওস্তাদ বিসমিল্লাহ খাঁর বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছে। বারাণসী পৌর করপোরেশন জানিয়েছে, বাড়িটির জীর্ণ অবস্থার কথা জানিয়ে আগেই বিসমিল্লাহ খাঁর পরিবারের সদস্যদের নোটিশ দেওয়া হয়েছিল। বিস্তারিত
নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বরগুনার আমতলী উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আমতলী পৌর শহরের ডাকবাংলো সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত
যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তিতাস শেখ বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সাহসী সৈনিক ছিলেন, মানবপাচারকারীদের গুলিতে আমরা তাঁকে হারিয়েছি। এই মানবপাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে যুদ্ধ শুরু করতে হবে। যে কোনো মূল্যে মানবপাচারকারীদের প্রতিহত করতে হবে। কারণ তাঁরা দেশের শত্রু, জনগণের শত্রু… বিস্তারিত
হাই-টেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৩টি পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া…
২৩ বছর পর নতুন আমির পেল লক্ষ্মীপুর জামায়াত
লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন এআর হাফিজ উল্লাহ। এরমধ্য দিয়ে ২৩ বছর পর নতুন আমির পেল জেলা জামায়াত…
বরিশালে জমির বিরোধে বাটালের কোপে নিহত ১
বরিশাল নগরীর উপকণ্ঠ পূর্ব পুরানপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাটালের কোপে কামরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ওই এলাকার বটতলা হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্তারিত
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে যে মহল বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, জনগণ তাদের পরাজিত করেছে। আবারও তারা ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।’ বিস্তারিত
যুদ্ধের মরছে ইউক্রেনীয়রা, সেই তথ্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে প্যালান্টির
আধুনিক যুদ্ধক্ষেত্রের রীতিনীতি ও গতিপথ রাতারাতি বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা বা তথ্য বিশ্লেষণ প্রযুক্তি। প্রথাগত অস্ত্রের সক্ষমতার চেয়ে এখন যুদ্ধক্ষেত্রে বড় শক্তি হয়ে উঠেছে নির্ভুল ডেটা সংগ্রহ এবং তা রিয়েল-টাইমে বিশ্লেষণ করার ক্ষমতা। বিস্তারিত
বগুড়ায় ৬ হাজার পিসসহ ইয়াবাসহ গ্রেপ্তার ১
বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত
জমি নিয়ে বিরোধ, সালিশের আগের রাতে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ
বরিশালের মুলাদীতে জমি নিয়ে বিরোধের জেরে একটি বসতঘরে লুটপাটের পর আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে বাদশা খানের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর দাবি, আগুনে ঘরসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বিস্তারিত
২৩ বছর পর নতুন আমির পেল লক্ষ্মীপুর জামায়াত
লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন এআর হাফিজ উল্লাহ। এরমধ্য দিয়ে ২৩ বছর পর নতুন আমির পেল জেলা জামায়াত…
মোরেলগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জে ভাড়া বাসা থেকে হাবিবা নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, প্রাণ গেল ট্রাকচালক ও সহকারী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম ও সহকারী মো. সোহরাব নিহত হয়েছেন। শনিবার সকালে পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত
বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি করা প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে। বিস্তারিত
দুবলার চরের আলোরকোলে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রবল ঢেউ ও স্রোতের টানে নিখোঁজ হয়েছেন ময়মনসিংহের ভালুকার পর্যটক মো. রিয়াজ আহমেদ। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। কোস্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযান চলছে… বিস্তারিত
সুন্দরবনের ‘জোনাব বাহিনীর’ প্রধান জোনাব গ্রেপ্তার
সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত
