বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ বড় স্কোর করবে কি, উল্টো ১৬০ রানেই অলআউট। ব্যাটিংই যে বাংলাদেশ দলের দুশ্চিন্তার আরেক নাম, সেটা প্রমাণ করে আফগানদের বিপক্ষে মুখ থুবড়ে পড়ল দলের ব্যাটিং লাইনআপ। ১৬১ রানের লক্ষ্য তাড়ায় এসে হেসে খেলেই জিতল আফগানিস্তান। বিস্তারিত
Author: Deshi News
পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়ার ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি বহুপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া। বুধবার (২১ অক্টোবর) কাতারে চার দেশের প্রতিরক্ষামন্ত্রীরা ‘বদর মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’ নামে… বিস্তারিত
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলীকে অব্যাহতি
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে…
বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে আটক কয়েকজনকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত
লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার থেকে চন্দ্রার উদ্দেশে একটি লেগুনা থামান মামুন রেজা। তখন তিনি একাই ছিলেন। তিন থেকে চার মিনিট পর চালক আরও চারজন যাত্রী তোলেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই চেতন হারান মামুন। তারপর কী ঘটেছিল, তা আর মনে করতে পারেন না তিনি। বিস্তারিত
জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১
জয়পুরহাটের কালাই থানা চত্বরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে কালাই পৌরশহরের থুপসাড়া মহল্লায় তাঁর নিজ বাড়ির কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত
কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’
রাজধানীর হাজারীবাগে এ.জে.আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর ও প্রায় ৩১ লাখ টাকা মূল্যের সরঞ্জাম লুটের অভিযোগ উঠেছে ৭০ থেকে ৮০ জনের একটি দলের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ডাকাতির অভিযোগে মামলা করতে চাওয়া হলেও পুলিশ বলছে, ঘটনার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি। বিস্তারিত
নাটোরে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১
নাটোরের বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যার পর থেকে রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— মিঠু (৫০), আক্তার (৬২), স্বাধীন (২৭), পলি (১৮), আসলাম (৪৭), ইমরান (৪২), রিজিয়া (৫০), নাজনিন (৪২), মাইনুল (৫০), বাধন (১৮) ও আকরামুল (৫২)। বিস্তারিত
মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ…
কক্সবাজারে ৩ পর্যটকের মৃত্যু, মৃত দুজন ও নিখোঁজ একজনের পরিচয় মিলেছে
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি সৈকতে গোসলে নেমে পানিতে ডুবে মৃত দুই ও নিখোঁজ এক পর্যটকের পরিচয় মিলেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত
চাকরি ছেড়ে জার্মান তরুণীর একা বিশ্বভ্রমণ নিয়ে বিতর্ক তুঙ্গে
সঞ্চয় নেই, শোধ করতে হচ্ছে শিক্ষাঋণও—তবু নিজেকে খুঁজতে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছেন ২৭ বছর বয়সী এক জার্মান তরুণী। জীবনের একঘেয়েমি ও মানসিক অবসাদ কাটিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করতেই তাঁর এই সিদ্ধান্ত। বিস্তারিত
রায়পুরায় অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩
নরসিংদীর রায়পুরায় পুলিশের পৃথক অভিযানে তিনটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ ও ২০ অক্টোবর এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। বিস্তারিত
বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক
কারাবন্দী বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন দুই মেয়ে। তাঁদের হাতে ছিল বাবার মুক্তির আবেদনসংবলিত পোস্টার। নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা বাধা দিলেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তাঁরা। বিস্তারিত
দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পর সার্বিক পরিস্থিতির উন্নতি হতে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বুধবার থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করেছে। এ ছাড়া আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি… বিস্তারিত
ইমন-সাইফের লড়াইয়ের পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ
২৮ রানে ছিল না ৪ উইকেট। সেখান থেকে সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন লড়াই করলেন। কিন্তু সেই লড়াই জলাঞ্জলি দিলেন বাকি ব্যাটাররা। ফলে আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মাত্র ১৬০ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস…
চাঁদপুরে নিখোঁজ শিশু দেড় মাস পর উদ্ধার, কাজের প্রলোভনে নেওয়া হয়েছিল চট্টগ্রামে
চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে নিখোঁজের দেড় মাসেরও বেশি সময় পর সাফায়েত ইসলাম (১০) নামের এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফায়েত জানায়, সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে ঢাকায় চলে যায়। বিস্তারিত
১১ হাজার রানের ক্লাবে স্টিভ স্মিথ
টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এই কীর্তি গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটার হিসেবে টেস্টে ১১ হাজার রানের ক্লাবে ঢুকেছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। বিস্তারিত
লালনের আখড়াবাড়িতে তিন দিনে থানায় ৮৬টি মোবাইল চুরির অভিযোগ
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহর আখড়াবাড়িতে এবার তিন দিনের তিরোধান দিবসের অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম ঘটে। আর এ সুযোগে সক্রিয় ছিল মোবাইল ফোন চোর ও পকেটমার চক্র। তিন দিনে ফোন চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ৮৬ জন। বিস্তারিত
ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি
বাংলাদেশে ডিজিটাল বিমাসেবার পরিধি বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে জীবন বিমা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে সোনালী লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও নগদ। এই অংশীদারত্ব দেশের বিমা খাতে প্রযুক্তিনির্ভর সেবার প্রসার এবং ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মের মাধ্যমে জীবন বিমা সুবিধা পৌঁছে… বিস্তারিত
নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান
নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিকল হওয়ার পর অগ্নিকাণ্ডে দুই টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বিস্তারিত
