ভোলায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, ১১ জনের বিরুদ্ধে মামলা

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে গণপিটুনিতে আসিফ (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে গতকাল সোমবার রাতে ভোলা সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৬ জনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। বিস্তারিত

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐতিহ্যবাহী জেএম সেন হলে আমরা সব সময় এসেছি। কিন্তু আমাদের আগেও কেউ কেউ এখানে এসেছে। তারা বলেছে, আপনারা নিশ্চিন্তে থাকেন। আমরা একটি পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলাপ করেছি। তারা আমাদেরকে ক্ষমতায় রাখবেন, আপনাদের ওপর ভরসা করে। আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি না। বিস্তারিত

ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না: প্রধানমন্ত্রী

ধর্মীয় পরিচয় কিংবা সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু বিভাজন নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সব ধর্মের মানুষের সহযোগিতায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে…

বাংলাদেশে শিশুদের জন্য জরুরি বিনিয়োগের আহ্বান ইউনিসেফের নির্বাহী পরিচালকের

তিন দিনের বাংলাদেশ সফর শেষে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে জরুরি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। সফরকালে তিনি ঢাকার কড়াইল বস্তির পরিবারগুলোর পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে… বিস্তারিত

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গতকাল সোমবার রাতে উপজেলার মৌছা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিস্তারিত

হ্যারিকে নিয়ে কী ছিল ডায়ানার উদ্বেগ—প্রকাশ পেতে পারে নতুন প্রামাণ্যচিত্রে

বড় ভাই প্রিন্স উইলিয়ামের ছায়ায় ঢাকা পড়ে যাবেন প্রিন্স হ্যারি—এমন আশঙ্কা ছিল মা প্রিন্সেস ডায়ানার। ১৯৯১ সালে গোপনে ধারণ করা ডায়ানার পাঁচ ঘণ্টার অডিও রেকর্ডিংয়ের অপ্রকাশিত অংশ নিয়ে নির্মিত নতুন তিন পর্বের প্রামাণ্যচিত্র ‘ডায়ানা আনহার্ড’-এ উঠে আসতে পারে দুই ছেলেকে নিয়ে তাঁর সেই উদ্বেগের কথা। বিস্তারিত

ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকারের পতন ঘটলে স্বাভাবিক পরিণতি হিসেবে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহরও পতন ঘটবে। এর মধ্য দিয়ে লেবাননের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিস্তারিত

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার দিয়ে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের দায়ে জমির মালিককে ১ লাখ টাকা এবং ড্রেজার মেশিনের মালিককে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়। বিস্তারিত

কারও ভোটব্যাংক হবেন না: সনাতন ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হিসেবে বিবেচনা করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ…

কক্সবাজারে অবৈধভাবে চলছে কয়েক শ হোটেল-মোটেল ও রিসোর্ট

কক্সবাজারে অবৈধভাবে চলছে কয়েক শ হোটেল-মোটেল ও রিসোর্ট বিস্তারিত

একটি সেলফি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে একজন ক্যানসার রোগীর মুখের একটি সাধারণ ছবি বিশ্লেষণ করে তাঁর জৈবিক বয়স এবং বেঁচে থাকার সম্ভাবনা অনুমান করা সম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের অলাভজনক সমন্বিত একাডেমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘ম্যাস জেনারেল ব্রিঘাম’-এর গবেষকেরা এআইভিত্তিক… বিস্তারিত

শ্বাসকষ্টজনিত কারণে মারা গেলেন ইবির জার্নালিজম বিভাগের শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়। বিস্তারিত

বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে নির্যাতন

বরগুনার আমতলীতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে ওমর ফারুক (১৭) নামে এক কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে একই কলেজের চার শিক্ষার্থীর বিরুদ্ধে। ওমর ফারুক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বিস্তারিত

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন

এ পর্যন্ত ফোন হারানোর সাতটি জিডি হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট খুব শক্তিশালী। আমরা ফোনগুলো উদ্ধার করব। যদি কোনো অপরাধী পাওয়া যায়, তাকেও আইনের আওতায় আনা হবে… বিস্তারিত

কারও ভোটব্যাংক হবেন না: সনাতন ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হিসেবে বিবেচনা করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ…

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার এলাকায় ফেনী নদীতে ডুবে মো. সাইমন (১৬) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নদীর পানুয়া অংশে অফিসটিলা সীমান্তসংলগ্ন এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাঁদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করতে দেশটির দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি। বিস্তারিত

মাদকের সেই স্পটে এবার পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৩

দয়াগঞ্জের ঘুন্টিঘরের মাদক স্পটে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে গেন্ডারিয়া থানা-পুলিশ। আগের দিনের যৌথ অভিযানের পরও সেখানে মাদক বিক্রি ও সেবন চলছিল বলে জানিয়েছে পুলিশ। পূজার পর বিশেষ অভিযান ও প্রয়োজনে সার্বক্ষণিক নজরদারির পরিকল্পনা রয়েছে। বিস্তারিত

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। বিস্তারিত

শেষ মুহূর্তের গোলে ফর্টিসের হৃদয় ভাঙল ভারতের গোয়া

এএফসি চ্যালেঞ্জ লিগে প্রাণপণ লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসির। আজ ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের ক্লাব এফসি গোয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। রাফায়েল টুডুর গোলে ম্যাচে সমতা ফিরিয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগালেও শেষ মুহূর্তের গোলে হৃদয় ভাঙে ফর্টিসের বিস্তারিত