আদা চাষে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী

আমবাগানের ফাঁকা জায়গায় আদা চাষ, বর্ষাকালীন টমেটো ও কাঁচামরিচ উৎপাদন এবং আম-লিচু সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষকদের আয় বাড়ানো, উৎপাদন বহুমুখীকরণ ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকৃত আদা চাষিদের তালিকাভুক্ত করে বীজ, সার ও বস্তাসহ প্রয়োজনীয় সরকারি প্রণোদনা বিস্তারিত

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

চট্টগ্রামের কর্ণফুলীর রাফা নামে একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকার আবাসিক হোটেল রাফা থেকে তাদের আটক করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। বিস্তারিত

পর্তুগালের হয়ে রোনালদোর অবিশ্বাস্য সব রেকর্ড, সংখ্যায়-সংখ্যায়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে ২৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন ৪১ বছর বয়সী এই তারকা। তার বিদায়ের পর সামনে আসছে জাতীয় দলের হয়ে গড়া অসংখ্য রেকর্ড ও পরিসংখ্যান। আন্তর্জাতিক …

জমি লিখে নিতে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ এএসপির বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি প্রতিপক্ষের নামে লিখে দিতে চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন এবং অলিখিত তিনটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে জেলা পুলিশের সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টাকা দাবি এবং জমি নিয়ে বিস্তারিত

কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ

বরিশাল নগর-সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর। আজ বৃহস্পতিবার দুপুরে খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ মো. জুনায়েদ (১৩) নগরের ৫ নম্বর ওয়ার্ড পলাশপুরের ৭ নম্বর গলির বাসিন্দা মো. জাকিরের ছেলে। বিস্তারিত

চাঁদপুরে ডাকাতিসহ ১৯ মামলার আসামি গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও মাদকসহ ১৯টি মামলার আসামি মো. ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মতলব উত্তর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার এখলাছপুর থেকে তাকে গ্রেপ্তার করে। বিস্তারিত

‘ওর কথা নিয়ে বেশি ভাবছি না, নতুন এসেছে, বেশি এক্সাইটেড’

ওয়েস্ট ইন্ডিজ যে প্রথম দিন শেষে চালকের আসনে বসে গেছে, ব্যাপারটা তা নয়। আবার খুব যে বাজে অবস্থায় আছে, তেমনও নয়। সে যেমনই হোক, সিলেটে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশকে হুংকার ছুড়লেন কেভিন উইকহাম। তাসকিন আহমেদ অবশ্য সেটা নিয়ে খুব একটা চিন্তিত নন। বিস্তারিত

রোনালদোর বিদায়ে পর্তুগালের আবেগঘন বার্তা

মাত্র কয়েক ঘণ্টা আগেই ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ হয়েছে। আর কখনো পর্তুগালের লাল জার্সিতে তাঁকে দেখা যাবে না। ২৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি। তবে আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড বই ওলটপালট করে দেওয়া এই মহীরূহকে এত সহজে বিদায় দিতে চায় না পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএ বিস্তারিত

ইনভেস্ট বাংলাদেশের সদস্য হলেন শাহনীলা আজহার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য (পলিসি ও রিসার্চ) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শাহনীলা আজহার…

জয়পুরহাটে ৩ কোটি টাকার প্রাচীন কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু জব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন দেশের ৫৭০টি কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ একটি বস্তু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। বিস্তারিত

কুমিল্লা সীমান্তে ৬৪ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও পরিবহনে ব্যবহৃত একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা বাজির মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শিবেরবাজার সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। বিস্তারিত

ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ড ভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কুমিল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় কাভার্ড ভ্যান এবং জামালপুর থেকে ১৬০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়। উদ্ধার করা শুঁটকির আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। বিস্তারিত

টেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

আইএসপিআরের তথ্য অনুযায়ী, টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। অভিযানের সময় চক্রের সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এক সেনাসদস্য আহত হন। বিস্তারিত

ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড—সাজা ঘোষণা ৯ নভেম্বর

হলিউড অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাজ্যের আদালত। শোবিজ অঙ্গনে কাজ করার সময় এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের বিস্তারিত

ইনভেস্ট বাংলাদেশের সদস্য হলেন শাহনীলা আজহার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য (পলিসি ও রিসার্চ) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শাহনীলা আজহার…

ইনভেস্ট বাংলাদেশের সদস্য হলেন শাহনীলা আজহার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য (পলিসি ও রিসার্চ) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শাহনীলা আজহার…

ম্যাচের আগে অধিনায়ককে হারাল বাংলাদেশ

ওয়ার্ম-আপের সময় চোটে পড়ে ভুটানের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগে বাংলাদেশ দলের একাদশ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার ও অধিনায়ক তপু বর্মন। ম্যাচ শুরুর ঠিক আগে এমন আকস্মিক চোটে বড় ধাক্কা খেয়েছে দল। ফলে শেষ মুহূর্তে একাদশে জরুরি পরিবর্তন আনতে হয়েছে কোচকে। বিস্তারিত

আফগানিস্তানের কাছে ফের ধরাশায়ী বাংলাদেশ

আগে ব্যাটিং করে পুরো ওভার খেলতে তো পারেনি আফগানিস্তান। স্কোরবোর্ডে ২৫০ রানও তুলতে পারেনি। দুর্দান্ত বোলিংয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে বাংলাদেশ। তবে ওমানের আল-আমেরাত গ্রাউন্ডে ডুবিয়েছেন ব্যাটাররা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ আফগানিস্তানের কাছে বাংলাদেশ রীতিমতো ধরাশায়ী হয়েছে। বিস্তারিত

প্রধানমন্ত্রীর সফরের দিনেই গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার ছেলের

প্রধানমন্ত্রীর সফরের দিনেই গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার ছেলের বিস্তারিত

কর্মবিরতি প্রত্যাহারের পর সচল সোনামসজিদ স্থলবন্দর, শুরু আমদানি-রপ্তানি

টানা তিন দিন কর্মবিরতির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আন্দোলন প্রত্যাহার করেছেন কর্মচারীরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সংশ্লিষ্ট পক্ষগুলোর এক সভায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বিস্তারিত