সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে… বিস্তারিত

চুয়াডাঙ্গা শহরে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেটের দোকান, ধূমপানে জড়াচ্ছে শিক্ষার্থীরা

চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের আশপাশে প্রকাশ্যে বিড়ি-সিগারেট বিক্রি এবং ধূমপানের অভিযোগ উঠেছে। অথচ আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। জেলা প্রশাসক সীমিত জনবলের কারণে সব জায়গায় অভিযান চালানো কঠিন বলে জানিয়েছেন। বিস্তারিত

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর

সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছর ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলার এজাহারে ১১ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামিও করা হয় কয়েকজনকে। বিস্তারিত

২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি

২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সাধারণ ছুটির চার দিন এবং নির্বাহী আদেশের ছুটির তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। বিস্তারিত

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী বিস্তারিত

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের ফুটবলের বিশ্ব রেকর্ড

লাতিন আমেরিকার ফুটবলে সহিংসতা নতুন কিছু নয়। ঘরোয়া ফুটবল তো বটেই, এমনকি কোপা আমেরিকার মতো টুর্নামেন্টও এর ব্যতিক্রম নয়। এবার ব্রাজিলের ফুটবলে এমন ঘটনা ঘটল, তা পেছনে ফেলেছে আর্জেন্টিনার এক ম্যাচকেও। একটি-দুটি নয়, এক ম্যাচে দেখা গেল ৫৩ লাল কার্ড। বিস্তারিত

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে রূপসা থেকে খুলনা জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধনের কথা রয়েছে তাঁর। বিস্তারিত

হরমুজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গেরিলা রণকৌশলে ইরান

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত করতে গেরিলা কৌশলে জোর দিয়েছে ইরান। সংঘাতে ক্রমেই দুর্বল হয়ে পড়া নিজেদের অবস্থান ধরে রাখা এবং অচলাবস্থায় থাকা আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ বাড়াতে বিভিন্ন ধরনের অসম সামরিক কৌশল প্রয়োগ করছে তেহরান। বিস্তারিত

সোনামসজিদ স্থলবন্দরে চলছে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৪৫০ পণ্যবাহী ট্রাক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মচারীরা। কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগে এ কর্মসূচি পালন করছেন তারা। কর্মবিরতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিস্তারিত

রোনালদোকে নিয়ে সৌদি সাংবাদিকের দাবিতে তুমুল বিতর্ক

ক্রিস্তিয়ানো রোনালদোর সমর্থকসংখ্যা সৌদি আরবের জনপ্রিয় দুই ক্লাব আল নাসর ও আল হিলালের চেয়েও বেশি। এমন দাবি করেছেন দেশটির সাংবাদিক আহমেদ আল ফুহাইদ। তাঁর এই মন্তব্যের পর আরেক সৌদি সাংবাদিকের সঙ্গে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিস্তারিত

জয়পুরহাটে সড়কে কিশোরের মৃত্যু, অগ্নিসংযোগ-ভাঙচুরে যান চলাচল বন্ধ

জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়ার বাড়ি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিফ হোসেন নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিলে ঘণ্টাখানেকের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিস্তারিত

ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের দাপট

হাসান মাহমুদের করা লাইনের বাইরের ডেলিভারিটা ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি কেভিন উইকহ্যাম। সুইং করে বল সোজা গিয়ে স্টাম্পে আঘাত হানেন। উইকহ্যামকে ফিরিয়ে চতুর্থ উইকেটের দেখা পায় বাংলাদেশ। বিস্তারিত

ঢাকায় পর্দা উঠলো এআই বিজনেস সামিটের

দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন…

দিল্লিতে আবারও ভবনধসে নিহত ২

গত ৬ সেপ্টেম্বর দক্ষিণ দিল্লির সত্য নিকেতন এলাকায় ছেলেদের পেইং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত একটি ভবন ধসে পড়ার পর এমসিডি দিল্লির বিভিন্ন ভবনে নিরাপত্তা নিরীক্ষা বা সেফটি অডিট পরিচালনা করেছিল। তবে সেই নিরীক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভরদ্বাজ। বিস্তারিত

গোমস্তাপুরে ২৩ জন পেলেন ১১ লাখ ৩০ হাজার টাকার অনুদান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জটিল রোগে আক্রান্ত ১০ জন এবং প্রতিবন্ধী ও অসচ্ছল মেধাবী ১৩ শিক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বিস্তারিত

২০০ শিক্ষার্থীর পাঠদান চলছে দুজন শিক্ষকে

পটুয়াখালীর বাউফল নার্সিং ইনস্টিটিউটে প্রায় ২০০ শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র দুজন শিক্ষক দিয়ে। জনবল, আধুনিক ল্যাব, শিক্ষা উপকরণ ও অবকাঠামোর সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা ও আবাসিক কার্যক্রম। নার্সিং শিক্ষার মত অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও মেডিকেল বিষয়ে সরকারের অবহেলা ও অমনোযোগেরই উদাহরণ হয়ে… বিস্তারিত

উইকেটের খোঁজে বাংলাদেশ

তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের কল্যাণে সিলেট টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ৩ উইকেট তুলে নিয়ে প্রথম সেশন নিজেদের করে নেয় স্বাগতিকেরা। কিন্তু সেই ধাক্কা সামলে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিস্তারিত

হত্যাচেষ্টা মামলা: ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

গতকাল বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। বিস্তারিত