আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। জেলেদের অভিযোগ, চাল দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে জনপ্রতি ৩০ টাকা করে নেওয়া হয়েছে। বিস্তারিত

উপজেলা নির্বাচন অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে রাজু ফকির নামে এক যুবককে রক্তাক্ত ও পা ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর মা টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন, বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন ও আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ উপজেলা গঠনের…

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন, বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন ও আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ উপজেলা গঠনের…

খামারে ভাগ্য বদল রাজস্থলীর তরুণ উদ্যোক্তার, পেলেন রাষ্ট্রপতি সম্মাননা

রাঙামাটির রাজস্থলীর তরুণ উদ্যোক্তা আছোমং মারমা সমন্বিত কৃষি ও পশুপালন উদ্যোগের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি সম্মাননা পেয়েছেন। পুরস্কার হিসেবে তিনি সম্মাননা স্মারক ও এক লাখ টাকার চেক পেয়েছেন। তাঁর গরু ও শূকরের খামারে স্থানীয় কয়েকজন বেকার তরুণের কর্মসংস্থান হয়েছে। বিস্তারিত

মতপার্থক্য প্রকাশে শালীনতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদের

সম্পাদক পরিষদ মনে করে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে রাশেদ খানের বক্তব্য এবং আচরণে ‘সংযম’ ও ‘দায়িত্বশীলতা’র পরিচয় দেওয়া প্রত্যাশিত। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছে সংগঠনটি। বিস্তারিত

এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

প্রচণ্ড খরা ও বন্যার আশঙ্কায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সম্পদ ও জনবল ব্যবহারের সুযোগ তৈরি করতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। চলতি বছরের শেষ দিকে এল নিনোর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে… বিস্তারিত

খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিনে’ তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। বিস্তারিত

মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর উত্তোলনে রেকর্ড

দেশের একমাত্র ভূগর্ভস্থ উৎপাদনশীল পাথর খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে খনি পরিচালনার দায়িত্বে থাকা জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গত অক্টোবর মাসে দেড় লাখ মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করে আগের সব মাসিক রেকর্ড ছাড়িয়ে গেছে প্রতিষ বিস্তারিত

রাসেল লজ অবসায়নে হাইকোর্টের আদেশ আপিলে বহাল, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গ্রাহকদের সঙ্গে প্রতারণা, চুক্তিভঙ্গ ও জালিয়াতির অভিযোগে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ‘রাসেল লজ’ অবসায়নের নির্দেশ বহাল…

কিস্তির টাকা চাইতে গিয়ে মারধরের শিকার এনজিও কর্মী

সাতক্ষীরার তালায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিওর এক মাঠকর্মীকে মারধর ও তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার মাঠকর্মী ভুক্তভোগী মো. গিয়াস উদ্দীন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিস্তারিত

দেবিদ্বারে ৬২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

কুমিল্লার দেবিদ্বারে প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। নির্দেশ অমান্য করে রাতের আঁধারে কার্পেটিংয়ের অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠান সাফি এন্টারপ্রাইজের বিরুদ্ধে। পরে গ্রামপুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়। বিস্তারিত

কাল শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের নিয়ে আয়োজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামীকাল সোমবার বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের জন্য সাংস্কৃতিক আয়োজন করেছে। জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ শিরোনামে এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়… বিস্তারিত

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরের দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করেন এসআরবির সদস্যরা। বিস্তারিত

মেহেরপুরে প্রায় ৪ কেজি সোনার বারসহ আটক ২

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। বিস্তারিত

বিজেপি পশ্চিমবঙ্গ লুট করছে: মমতা ব্যানার্জী

ভারতের পশ্চিমবঙ্গকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শিকার বলে অভিযোগ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী…

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান হলে গৃহবন্দী হন জিয়াউর রহমান। ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরও এক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। বিস্তারিত

শাবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৯ দিন এগিয়ে এনে ১৭ ও ১৮ জানুয়ারি করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত

আনোয়ারায় ৩ ঘরে আগুন, ভূমি বিরোধ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারার হাইলধর ইউনিয়নে তিনটি ঘরে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসীর দাবি, ভূমি বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত ডেইরি ঘরে আগুন দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, প্রতিবেশীরা আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বিস্তারিত

পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখায় চালু হলো ইসলামী ব্যাংকিং সেবা

ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির গুলশান সার্কেল-১ শাখাকে ইসলামী ব্যাংকিং শাখা হিসেবে নতুনভাবে চালু করা হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘গুলশান সার্কেল-১ ইসলামী ব্যাংকিং শাখা’ নামে শাখাটির উদ্বোধন করা হয়। বিস্তারিত