সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারের পর সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। এর মধ্যেই দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এনেছে নির্বাচকেরা। কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল বিস্তারিত

ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রী নিহত

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে নুরনবী (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ দুজন। আহত চালক এনামুল হকের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্তারিত

গাংনীর দুই গ্রামে শেয়ালের আক্রমণ, নারী-পুরুষসহ আহত ৮

মেহেরপুরের গাংনীতে শেয়ালের আক্রমণে নারী-পুরুষসহ আটজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার হিন্দা ও মাইলমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। বিস্তারিত

ভৈরব-আশুগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব-আশুগঞ্জের পুরোনো ফেরিঘাটসংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভৈরব নৌ পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। বিস্তারিত

বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে কোথায় কত জিপিএ লাগবে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে শনিবার (৩১ অক্টোবর)। এখন শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে…

লক্ষ্মীপুরে পাসশূন্য পাঁচ কলেজ, পাসের হার ৪১.২৯ শতাংশ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় লক্ষ্মীপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ শিক্ষার্থীর কেউ পাস করেনি। জেলায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে ৩৭২ জনের মধ্যে ৩৬৮ জন পাস করেছে। বিস্তারিত

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত

পরীক্ষকের বাসায় গিয়ে এইচএসসির উত্তরপত্রে দ্বিতীয়বার লেখার সুযোগ পাওয়া রাজশাহীর বেলপুকুর এলাকার আইডিয়াল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসানের ফলাফল স্থগিত রাখা হয়েছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তাঁর কোনো ফলাফল দেখা যাচ্ছে না। এ ঘটনায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিস্তারিত

শিশুসহ ১৮ তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্রের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি অভিজাত আবাসিক ভবনের ১৮ তলা থেকে লাফ দিয়ে ছয় বছরের শিশুসন্তানসহ ৩৩ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে… বিস্তারিত

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী রাজনৈতিক ধারাকে এমনভাবে সাজাতে হবে, যাতে জনগণের অভিপ্রায় (পিপলস উইল) প্রতিফলিত হয়। বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি বিচারকদের জবাবদিহিও আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠানই যেন অনিয়ন্ত্রিত ক্ষমতার অধিকারী হয়ে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা প্রয়োজন। বিস্তারিত

মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। বিস্তারিত

ফেল করাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ডিসেম্বরে, ফরম পূরণ শুরু ৩ নভেম্বর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সাপ্লিমেন্টারি পরীক্ষা (সম্পূরক পরীক্ষা) নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু…

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। সবশেষ একজনের মৃত্যু হওয়ায় অক্টোবরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪ জনে। বিস্তারিত

স্বজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির, মরদেহ নিয়ে বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ীতে চাচাতো ভাইকে মারধরের প্রতিবাদ করায় রুহুল আমিন (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। নিহতের ভাই রাশেদ বলেন, ‘মামলা না হওয়া পর্যন্ত ভাইয়ের মরদেহ দাফন করব না।’ বিস্তারিত

জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ পদে চাকরি

জাতীয় সঞ্চয় অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ম থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরির পদে মোট ৯৫ জনকে নেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৯ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে, চলবে আগামী ২৬ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত

নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার: পুলিশ

বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাব্বির হোসেন সানিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। পুলিশের দাবি, তিনি সাজ্জাদের নির্দেশে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। বিস্তারিত

স্টেইনকে ছাড়িয়ে রাবাদার দ্রুততম ৩৫০

টেস্টে ৩৫০ উইকেট পেতে ডেল স্টেইনের চেয়ে ৯১১ বল কম লাগল কাগিসো রাবাদার। কেপটাউন টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বলে ৩৫০ উইকেট নেওয়ার কীর্তি এখন তাঁর। বিস্তারিত

‘সারা জীবন কষ্টই করে গেলাম, সুখ পেলাম না’, আক্ষেপ নায়িকা নূতনের

একসময় ঢাকাই চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়িকা নূতন। তিন শতাধিক সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।…

এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত

এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির, আছেন কারা

ওমানে কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মধ্যপ্রাচ্যের এই দেশেই আগামী মাসে যুব এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। যে অধিনায়কের নেতৃত্বে আফগান সিরিজ খেলেছে, তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলবে। বিস্তারিত

এইচএসসিতে বরিশাল বোর্ডে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠিতে

বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ছয় জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ঝালকাঠি। জেলাটিতে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৩৭ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩৮ জন। বিস্তারিত