আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

2025-01-01

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (১ জানুয়ারি) ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

এতে বলা হয়, বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা রাজধানীর পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড ও শুক্রাবাদ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

© Bangladesh Journal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *