ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ৪০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে চার দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

আন্তর্জাতিক

জার্নাল ডেস্ক

2026-03-25

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ৪০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে চার দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি আর্মি রেডিও তেল আবিবের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

এ ছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন।

এর আগে গত মঙ্গলবারও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। এ সব হামলায় বেশ কয়েকজন আহত হন। সূত্র: আল–জাজিরা

© Bangladesh Journal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha