নতুন প্রযুক্তিতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আধুনিক কৌশল ও নতুন প্রযুক্তির ব্যবহারের ফলেই এই সাফল্য এসেছে।

ইরানের জয়েন্ট এয়ার ডিফেন্স ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা ইলহামি বলেন, তাদের বাহিনী নতুন পদ্ধতি ও উন্নত সরঞ্জাম ব্যবহার করে মার্কিন বিমান শিকার করছে।

প্রতিবেদন অনুযায়ী, একই দিনে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর মধ্যে একটি ইরানের আকাশসীমায় গুলি করে নামানো হয়েছে, যার একজন ক্রু সদস্য এখনও নিখোঁজ। অন্যদিকে একটি ইরানের আকাশসীমা ত্যাগের পর আঘাতপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত হয়।

এলহামি বলেন, এটি আমাদের কৌশল, আধুনিক সরঞ্জাম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উদ্ভাবনের ফল, যদিও তিনি এসব উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তার মতে, এই সাফল্য শত্রুপক্ষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।

উল্লেখযোগ্যভাবে, এই সংঘাতে প্রথমবারের মতো কোনো চালকসহ মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশে ভূপাতিত হয়েছে বলে দাবি করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যদি এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হয়, তাহলে এটি সংঘাতের একটি বড় মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আকাশযুদ্ধে নতুন মাত্রা যোগ করতে পারে।

সূত্র: সিএনএন

এমএসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *