রাজধানীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালের বিপরীত পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হাওলাদার জানান, শাহবাগের বারডেম হাসপাতালের বিপরীতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জেএইচ/এএসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha