লাক্স সুপারস্টার হয়ে দামি গাড়িসহ কী কী পেলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন লাক্স সুপারস্টার পেলো বাংলাদেশ। ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মুকুট জিতে আলোচনায় এসেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুধু শিরোপাই নয়, বিজয় হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার ও সুযোগ। যা তার ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দেবে বলে প্রত্যাশা তার।

শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জমকালো আয়োজনে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় বর্ণিতাকে। উপস্থাপক সৌমিক আহমেদের প্রশ্নে দর্শকদের সমর্থনও ছিল তার দিকেই।

বিজয় ঘোষণার পর আবেগে ভেঙে পড়েন বর্ণিতা। সহ-প্রতিযোগীরা তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান, আর উপস্থিত অতিথিরাও শুভেচ্ছা জানান। পুরো মঞ্চজুড়ে তখন আনন্দের আবহ তৈরি হয়।

বিজয়ী হিসেবে বর্ণিতার হাতে স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এর পাশাপাশি তাকে দেওয়া হয় একটি বিলাসবহুল গাড়ির চাবি। এটিই ছিলো এবারের আসরের প্রধান আকর্ষণ।

এছাড়া বর্ণিতা বিজয়ী হয়ে পাবেন নির্মাতা রায়হান রাফী পরিচালিত একটি সিনেমায় অভিনয়ের সুযোগ। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এই সুযোগকে নিজের ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।


শুটিংয়ে ব্যস্ত বিদূষী বর্ণিতা

সেইসঙ্গে একজন সুপারস্টার তমকা নিয়ে শোবিজে নিয়মিত কাজের সুযোগ তো থাকছেই।

এছাড়াও প্রথম রানারআপ হয়ে পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। দ্বিতীয় রানারআপ হয়ে চট্টগ্রামের আমিনা ইসলাম পেয়েছেন তিন লাখ টাকা।


‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার এবারের আসরের তিন বিজয়ী

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নতুন সুপারস্টার পেল দেশের বিনোদন অঙ্গন। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে ধাপে ধাপে বাছাই শেষে চূড়ান্ত আসরে জায়গা করে নেয় প্রতিযোগীরা। এই মঞ্চ থেকেই আবারও উঠে এলো নতুন এক তারকা, বিদুষী বর্ণিতা।

 

এলআইএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *