বাবা হত্যার বিচার চায় সন্তানেরা

‘আমি বাবা বলে কাকে ডাকব?’—ছয় বছরের তুবার এই প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই। চার বছরের আবু হুরাইরা হয়তো এখনো বুঝে উঠতে পারেনি, তার বাবা আর কখনো ফিরবেন না। ১০ বছরের নুসরাত চায় বাবার হত্যাকারীদের ফাঁসি। আর ১৪ বছরের ফাতেমার দুশ্চিন্তা, বাবা নেই—এখন তাদের পড়াশোনার খরচ কে দেবে। বিস্তারিত

ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীর সদস্য হলেন বজলুর রহমান

ডব্লিউএসআইএসে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের কাঠামো হিসেবে কাজ করে ইউএনজিআইএস। টেকসই উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত বিষয়ে জাতিসংঘব্যবস্থার মধ্যে নীতিগত সামঞ্জস্য ও সহযোগিতা বাড়াতে কাজ করে এটি… বিস্তারিত

অচেতন অবস্থায় উদ্ধার, ঢাকায় নেওয়ার পথে মৃত্যু মাদ্রাসাশিক্ষকের

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীর ত্রি-সেতু এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার মাদ্রাসাশিক্ষক শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তাঁকে বিষাক্ত কোনো পদার্থ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিস্তারিত

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা চায় কলেজ কর্তৃপক্ষ

চিঠিতে বলা হয়েছে, কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রীর সফরসংক্রান্ত একটি ছবির নিচে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করেছে। বিষয়টি একাডেমিক কাউন্সিলের নজরে আসার পর শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিস্তারিত

গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

রাজশাহীতে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মো. নাহিদ (২০)। তাঁর বাড়ি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিহাবের মোড়ে। বিস্তারিত

গেম খেলুন, পণ্য জিতুন: কুয়াকাটা কার্নিভালে পর্যটকদের উচ্ছ্বাস

নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো পর্যটন নগরী কুয়াকাটাতে আয়োজিত বিচ কার্নিভ্যাল-২০২৬। বিচ কার্নিভালের শেষ দিনেও দর্শনার্থীদের উপচে পড়া…

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে আহত ২

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি আবাসিক ভবন ও সাতটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে…

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে একাধিক মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম শাহীনকে (৩০) ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিস্তারিত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, সেনা মোতায়েন চায় জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিও জানিয়েছে দলটি… বিস্তারিত

জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা

চার দিনের সরকারি সফরে আজ রোববার রাতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা। বিস্তারিত

কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের: কৃষিমন্ত্রী

দেশে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ‘কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের কারণ হতে পারে। কীটনাশকের অবশিষ্টাংশ খাদ্যে থেকে গেলে তা জনস্বাস্থ্যের মার বিস্তারিত

চৌদ্দগ্রামে ধর্ষণ ও নবজাতক বিক্রির অভিযোগ, সমাজের ভয়ে আত্মগোপনে তরুণী

কুমিল্লার চৌদ্দগ্রামে এক তরুণীকে ধর্ষণ, সন্তান জন্মের পর নবজাতককে ৫০ হাজার টাকায় অন্যত্র দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় সালিসে অভিযুক্তের পরিবার তিন লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে আহত ২

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি আবাসিক ভবন ও সাতটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে…

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা যেন তাঁদের আচরণের কারণে নষ্ট না হয়: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কারোরই উচিত নয়। শিক্ষকদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, তা যেন কোনো আচরণের কারণে নষ্ট হয়ে না যায়। আবার শিশু-কিশোরেরা যেন শিক্ষকদের কাছে অনিরাপদ মনে না করে, তা-ও নিশ্চিত করতে হবে… বিস্তারিত

লালমনিরহাটে সীমান্ত পেরিয়ে আসা বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে সীমান্তের কাছে একটি বাঘকে ছাগল আক্রমণ করতে দেখেন। এ সময় ভয়ে তিনি চিৎকার শুরু করলে বাঘটি তাঁকে ধাওয়া করে আক্রমণ করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি তাঁদের ওপরও চড়াও হয়। এতে একে একে তিনজন আহত হন। বিস্তারিত

হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫

কিশোরগঞ্জের হোসেনপুরে জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুই বিএনপি নেতার সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন পাওয়া পাঠ্যবইগুলো হলো-চতুর্থ শ্রেণির জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও… বিস্তারিত

স্বামীর ওপর প্রতিপক্ষের হামলা, ঠেকাতে গিয়ে গৃহবধূর গর্ভপাত

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলা থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে পেটে লাথির আঘাতে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভপাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন ওই নারীর স্বামী। বিস্তারিত

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-মারধর নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ সদরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর এবং তিন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায়…

শিক্ষার্থীর মায়ের ভিডিও দিয়ে ব্ল্যাকমেল, গোবিন্দগঞ্জে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীর অশ্লীল ভিডিও ও স্ক্রিনশট ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে আবু সাইদ (৩৬) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বিস্তারিত