পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে সীমান্তের কাছে একটি বাঘকে ছাগল আক্রমণ করতে দেখেন। এ সময় ভয়ে তিনি চিৎকার শুরু করলে বাঘটি তাঁকে ধাওয়া করে আক্রমণ করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি তাঁদের ওপরও চড়াও হয়। এতে একে একে তিনজন আহত হন। বিস্তারিত
Author: Deshi News
হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫
কিশোরগঞ্জের হোসেনপুরে জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুই বিএনপি নেতার সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন পাওয়া পাঠ্যবইগুলো হলো-চতুর্থ শ্রেণির জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও… বিস্তারিত
স্বামীর ওপর প্রতিপক্ষের হামলা, ঠেকাতে গিয়ে গৃহবধূর গর্ভপাত
বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলা থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে পেটে লাথির আঘাতে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভপাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন ওই নারীর স্বামী। বিস্তারিত
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-মারধর নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপালগঞ্জ সদরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর এবং তিন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায়…
শিক্ষার্থীর মায়ের ভিডিও দিয়ে ব্ল্যাকমেল, গোবিন্দগঞ্জে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীর অশ্লীল ভিডিও ও স্ক্রিনশট ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে আবু সাইদ (৩৬) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বিস্তারিত
হানি ট্র্যাপের ফাঁদে বিত্তবানরা, মূল হোতাসহ গ্রেপ্তার ৫
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক। এরপর নির্ধারিত বাসা বা হোটেলকক্ষে ডেকে জিম্মি করে নির্যাতন। আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়। তবে একবার টাকা দিয়েও রেহাই মিলত না ভুক্তভোগীদের। এভাবেই বিত্তবান পুরুষদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগে বিস্তারিত
জুড়ী ও বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন দিনে দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্তে এসব ঘটনা ঘটে। বিস্তারিত
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা, ১৬ দিনে আটক ১২৭
মাত্র ২২ দিনের নিষেধাজ্ঞা। অথচ সেটিও মানতে পারছেন না জেলেরা। খাদ্য সহায়তা না পাওয়া ও বিকল্প পেশা না থাকায় বাধ্য হয়ে এ সময়ে মাছ ধরতে যাচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা। এমনি পরিস্থিতিতে প্রশাসনের হাতে ১২৭ জেলে আটক হলেও থামছে না মা ইলিশ নিধন। বিস্তারিত
সৌদি বিমানবন্দরে বিধিনিষেধে ব্যাহত ১৪৬ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বিভিন্ন এয়ারলাইনসের ১৪৬টি ফ্লাইটের কার্যক্রম প্রভাবিত হয়েছে। এসব ফ্লাইটের কারণে এ পর্যন্ত ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২৩১ জন যাত্রী। প্রভাবিত ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৬৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি… বিস্তারিত
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-মারধর নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপালগঞ্জ সদরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর এবং তিন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায়…
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট ১২২৭
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে, একজন ঢাকা বিভাগের হাসপাতালে, একজন সিলেট বিভাগের হাসপাতালে ও একজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বিস্তারিত
বানারীপাড়ায় স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগ
বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনার অভিযোগ উঠেছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার দুই ভাইসহ ৯ জন ডিলারশিপ পেয়েছেন। তবে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত
বাংলাদেশের সাফ মিশন শুরু, হামজা আসবেন কবে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ নভেম্বর, ভুটানের বিপক্ষে। কিন্তু টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে থাকছেন না হামজা চৌধুরী। ইংল্যান্ডের ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে এই মিডফিল্ডারকে ছাড়াই প্রথম ম্যাচের পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ টমাস ডুলিকে। হামজা ঢাকায় পৌঁছাতে পারেন ৮ বা ৯ নভেম্বর। সব বিস্তারিত
প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি
বিদেশে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাংলাদেশি অধিকার সংস্থা ‘প্রবাস’। বিদেশে শ্রমিকদের ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগ তদন্ত, বিপদগ্রস্ত বাংলাদেশিদের আইনি সহায়তা এবং মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির ক্ষেত্রে বিস্তারিত
এল ক্লাসিকোর আগমুহূর্তে রিয়ালের বড় ধাক্কা
এল ক্লাসিকো শুরু হতে আর কেবল কয়েক ঘণ্টার অপেক্ষা। ঠিক এই মুহূর্তে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া খেলছেন না বার্সেলোনার বিপক্ষে। বিস্তারিত
রাফি আলমের কণ্ঠে এলো ‘ঋণী’
গায়ক, গীতিকার ও সুরকার রাফি আলমের নতুন মৌলিক গান ‘ঋণী’ প্রকাশিত হয়েছে। গেল ২৩ অক্টোবর থেকে গানটির মিউজিক ভিডিও ইউটিউবে…..
ওয়াকার-শোয়েব আখতারের রেকর্ড ভাঙলেন আফ্রিদি
ওয়ানডে ক্রিকেটে ১৫০ উইকেট নেওয়ার পথে পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস ও শোয়েব আখতারকে পেছনে ফেলেছেন শাহিন শাহ আফ্রিদি। ৮০ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করে দেশটির দ্রুততম পেসার হয়েছেন তিনি। বিস্তারিত
একটা স্নাইপারের অভাব ছিল—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি নিয়ে ফেসবুক পোস্টে ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে সাত দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। বিস্তারিত
হত্যাচেষ্টা মামলায় ফের ২ দিনের রিমান্ডে দিলীপ কুমার আগারওয়ালা
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে হত্যাচেষ্টা মামলায় ফের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইন ফের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। বিস্তারিত
