ফেনীতে পুকুরে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ

পুলিশ সূত্র জানায়, পানিতে থাকায় মরদেহটি পচে ফুলে উঠেছে। পরিচয় শনাক্তে ফেনী পিবিআইয়ের একটি দল ফেনী জেনারেল হাসপাতালে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করলেও এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দুগাছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম উপজেলার দিগিরপাড় এলাকার জালাল উদ্দীনের ছেলে। বিস্তারিত

অ্যান্টিবায়োটিক: ডোজ সম্পন্ন না করলে শরীরের যেসব ক্ষতি হয়

অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করার ক্ষতি সুদূরপ্রসারী ও মারাত্মক। চিকিৎসকেরা সাধারণত ৫, ৭ বা ১০ দিনের যে কোর্স নির্ধারণ করেন, তার পেছনে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ থাকে। দুই থেকে তিন দিন ওষুধ খাওয়ার পর জ্বর, সর্দি বা সংক্রমণের উপসর্গ কমে গেলে রোগীরা মনে করেন, তাঁরা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। বিস্তারিত

এইচএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। এদিন বেলা ১১টায় একযোগে সারাদেশের সব বোর্ডের অধীন পরীক্ষার্থীদের ফল ঘোষণা করা হবে…

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার। বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ কার্যক্রম উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফল সব শিক্ষাপ্রতিষ্ঠান… বিস্তারিত

‘এক মুমিন অন্য মুমিনের আয়না’—এ কথার অর্থ কী?

মানবজীবনে মানুষের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। ইসলাম সমাজকে সুশৃঙ্খল ও ভালোবাসাপূর্ণ রাখতে ভ্রাতৃত্ববোধের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। মুমিনদের পারস্পরিক সম্পর্কের প্রকৃত রূপ বোঝাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এক চমৎকার উপমা ব্যবহার করে ইরশাদ করেছেন… বিস্তারিত

সেল রোটি

নেপালের পার্বত্য অঞ্চলে শত শত বছর ধরে ঐতিহ্যগতভাবে ধান চাষ হয়ে আসছে। উদ্বৃত্ত চাল সংরক্ষণ এবং তা দিয়ে নতুন ধরনের খাবার তৈরির প্রচেষ্টা থেকেই চালের গুঁড়া দিয়ে সেল রোটি তৈরির সূচনা হয় বলে ধারণা করা হয়। এটি গোল আকৃতির মিষ্টি স্বাদের ভাজা খাবার, যাকে অনেক সময় নেপালি চালের ডোনাট বলা হয়। বিস্তারিত

অপরিকল্পিত নগরায়ণের কবলে দেশ

একটি শহর কেবল উঁচু উঁচু ভবন, বিপণিবিতান কিংবা আলোকসজ্জায় সাজানো কিছু স্থাপনার সমষ্টি নয়। একটি আদর্শ শহর হলো মানুষের বসবাস, জীবিকা, চলাচল, বিনোদন এবং সুস্থভাবে বেঁচে থাকার সমন্বিত আয়োজন। সেখানে উন্নয়নের পাশাপাশি প্রকৃতিরও সহাবস্থান থাকা জরুরি। অথচ বাংলাদেশের নগরায়ণের ক্ষেত্রে সেটা সব সময় উপেক্ষিত। বিস্তারিত

শিক্ষাব্যবস্থায় নৈতিকতা-মূল্যবোধ রক্ষার দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের প্রচার না করে নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির…

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

ইসরায়েলের নতুন পার্লামেন্টের শুরুর দিনই স্পিকার আমির ওহানাকে সরাতে চায় প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক শিবির। এই শিবিরে ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে সমঝোতাও হয়েছে। গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রাপ্ত ফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন।

স্বামী নেই-জমি নেই, হাজেরা বেওয়ার শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে ঝড়

স্বামী নেই ১৪ বছর, নিজের নামে এক টুকরো জমিও নেই। পাঁচ মেয়ের সংসারেও স্বস্তি নেই; দুই মেয়েও হয়েছেন বিধবা। প্রতিবেশীদের সহযোগিতায় কোনোমতে চলছিল জীবন। এক ব্যক্তির দেওয়া এক শতাংশ জমিতে…

নাটোরের গুরুদাসপুর: বাবা এমপি, ছেলেরা বেপরোয়া

মোগল সম্রাট শাহজাহানের জীবদ্দশাতেই সিংহাসনের উত্তরাধিকার নিয়ে তাঁর দুই ছেলে দারাশিকোহ ও আওরঙ্গজেবের মধ্যে শুরু হয়েছিল ক্ষমতার লড়াই। নাটোরের গুরুদাসপুরের ‘সিংহাসন’ (এমপির কর্তৃত্ব) নিয়ে তেমনই দ্বন্দ্বে জড়িয়েছেন সংসদ সদস্য আব্দুল আজিজের দুই ছেলে নুরুজ্জামান মিন্টু ও মাহমুদুজ্জামান সোহাগ। বিস্তারিত

স্বামী নেই-জমি নেই, হাজেরা বেওয়ার শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে ঝড়

স্বামী নেই ১৪ বছর, নিজের নামে এক টুকরো জমিও নেই। পাঁচ মেয়ের সংসারেও স্বস্তি নেই; দুই মেয়েও হয়েছেন বিধবা। প্রতিবেশীদের সহযোগিতায় কোনোমতে চলছিল জীবন। এক ব্যক্তির দেওয়া এক শতাংশ জমিতে…

চট্টগ্রামের আনোয়ারা: উপকূলে বাঁধ দৃশ্যমান ঝড়ে ক্ষতির শঙ্কা দূর

চট্টগ্রামের আনোয়ারায় উপকূলীয় রায়পুর ও জুঁইদন্ডী ইউনিয়নে স্থায়ী বেড়িবাঁধ দৃশ্যমান হতে শুরু করেছে। আর এ বাঁধের কারণে সুরক্ষিত জীবনের স্বপ্ন দেখছে উপকূলের মানুষ। তারা বলছে, এ বাঁধ সমুদ্রের বিশাল ঢেউ ও জলোচ্ছ্বাস থেকে লোকালয়কে রক্ষা করবে। বিস্তারিত

বরিশাল পুলিশের প্রতিবেদন: ঘর ছাড়ছে কিশোর-কিশোরী

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ছয় মাসে ১ হাজার ৬৮৯ শিশু কিংবা কিশোর-কিশোরী নিখোঁজ হয়। সবচেয়ে বেশি নিখোঁজের ঘটনা ঘটেছে উপকূলীয় এলাকা পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায়। বরিশাল রেঞ্জ পুলিশের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে… বিস্তারিত

বাড়তি সময় পাওয়ায় বাড়ল দায়িত্বও

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়িয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নতুন সময়সীমা নির্ধারিত হয়েছে ২০২৯ সালের ২৪ নভেম্বর। এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বাড়তি সুযোগ তৈরি করেছে। তবে একে স্বস্তি পাওয়ার উপলক্ষ মনে করলে ভুল হবে। বিস্তারিত

স্বামী নেই-জমি নেই, হাজেরা বেওয়ার শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে ঝড়

স্বামী নেই ১৪ বছর, নিজের নামে এক টুকরো জমিও নেই। পাঁচ মেয়ের সংসারেও স্বস্তি নেই; দুই মেয়েও হয়েছেন বিধবা। প্রতিবেশীদের সহযোগিতায় কোনোমতে চলছিল জীবন। এক ব্যক্তির দেওয়া এক শতাংশ জমিতে…

সাজেকে অবরোধ: দুই সশস্ত্র সংগঠনের বলির পাঁঠা স্থানীয় বাসিন্দারা

পাহাড়ের দুই সশস্ত্র সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান অবরোধের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বিপাকে পড়েছেন পর্যটন ও স্থানীয় ব্যবসায়ীরা। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে না পেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত

আজকের নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো। বিস্তারিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সংকটের অজুহাত, বাড়তি টাকা ছাড়া মেলে না সার

গাইবান্ধার সুন্দরগঞ্জে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে বিসিআইসির ডিলারের বিরুদ্ধে। এতে ক্ষোভ প্রকাশ করেন কৃষকেরা। ভুক্তভোগী কেউ কেউ বলছেন, বস্তাপ্রতি অতিরিক্ত টাকা দিলে চাহিদা অনুযায়ী সার পাওয়া যায়। গত বৃহস্পতিবার উপজেলার শোভাগঞ্জ বাজারে সার ডিলার পয়েন্টে… বিস্তারিত