জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। বিস্তারিত

নিষেধাজ্ঞা শেষে সাগরে জাল ফেলতেই আবহাওয়ার চোখরাঙানি

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার মুখে পড়েছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। নিষেধাজ্ঞার পর প্রচুর ইলিশ পাওয়ার প্রত্যাশা থাকলেও আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে তাঁদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। বিস্তারিত

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টোকিও। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির… বিস্তারিত

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যানগাড়ি উদ্ধার করে পবা থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত

ঢাকায় সাফ খেলতে আসছে ভারতের ‘দ্বিতীয় সারি’র দল

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় টুর্নামেন্টে ভারতের দায়িত্ব সামলাবেন অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ নওশাদ মুসা। তাঁর সহকারী হিসেবে থাকছেন অনূর্ধ্ব-১৫ দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেস। বিস্তারিত

চ্যাম্পিয়ন্স ট্রফি: তিন ম্যাচে ২০ গোল হজম জিমি-আমিরুলদের

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। এশিয়ার সেরা পাঁচ দলের সঙ্গে খেলার সুযোগ পেলেও মাঠের পারফরম্যান্সে…

চ্যাম্পিয়ন্স ট্রফি: তিন ম্যাচে ২০ গোল হজম জিমি-আমিরুলদের

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। এশিয়ার সেরা পাঁচ দলের সঙ্গে খেলার সুযোগ পেলেও মাঠের পারফরম্যান্সে…

রোহিঙ্গা শিবিরে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, যুবক নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সৈয়দ মোহাম্মদ (২৪) নামের আরও এক যুবক। তাঁরা দুজনই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে জানা গেছে। বিস্তারিত

মসজিদে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। জুমার নামাজের পর নগরকান্দা পৌরসভার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে এ সংঘর্ষ হয়। বিস্তারিত

সাঁতারে এক যুগ পুরোনো রেকর্ড ভাঙলেন ইরফানা

একটি নয়, তিনটি ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছেন ইরফানা খাতুন। ২০০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর এবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। ২০১৪ সালে মাহফুজা খাতুন শিলার গড়া রেকর্ড ভেঙে ইরফানা নিজের নাম লিখিয়েছেন নতুন রেকর্ডের পাতায়। বিস্তারিত

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলায় পরিবারের ১২ জনকে হারান হামেদ

তেহরানের একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় স্ত্রী, মা-বাবা, দাদা-দাদিসহ পরিবারের ১২ সদস্যকে হারিয়েছেন ইরানি নাগরিক হামেদ মির্জাই। নিহতদের মধ্যে ছিলেন তাঁর ২৬ বছর বয়সী স্ত্রী মোহাদেসেহ। বিস্তারিত

পূজামণ্ডপের বরাদ্দের চাল নিয়ে বাণিজ্য, যুবদল নেতার কেনা ৫১৮ বস্তা আটক

কুমিল্লার হোমনা খাদ্যগুদাম থেকে নেওয়া ৫১৮ বস্তা সরকারি চাল দাউদকান্দির গৌরীপুরে আটক করেছে পুলিশ। দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের অনুকূলে বরাদ্দ করা এসব চাল কিনেছিলেন হোমনা পৌর যুবদলের সভাপতি মো. আলমগীর হোসেন। পরে তিনি চালগুলো তিতাস উপজেলার এক ইউপি সদস্যের কাছে বিক্রি করেন বলে জানা গেছে। বিস্তারিত

পিঠা-পুলির ঘ্রাণ আর সুরের মূর্ছনায় সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ উদযাপন

পিঠা-পুলির ঘ্রাণ আর সুরের মূর্ছনায় সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ উদযাপন

যেভাবে শুরু হয়েছিল হ্যালোউইনের জাদুকরি পোশাকের রেওয়াজ

হ্যালোউইন মূলত পশ্চিমা বিশ্বের একটি ঐতিহ্যবাহী উৎসব। তবে বর্তমানে বিশ্বায়নের যুগে এটি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে পড়েছে। প্রতিবছর ৩১ অক্টোবর এলেই চারপাশটা রহস্যময় হয়ে ওঠে। ছোট-বড় সবাই মেতে ওঠে হ্যালোউইন উৎসবে। ভূত, পেত্নী, জাদুকর কিংবা প্রিয় সুপারহিরোর কস্টিউম পরে ঘুরে বেড়ানো বিস্তারিত

ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে ৬১ কোটি টাকার জাল-সরঞ্জাম জব্দ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের বিশেষ অভিযান শেষ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ অভিযানে ২১২টি অভিযান চালিয়ে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, ১৬৬টি বিভিন্ন ধরনের জাল, চারটি বোট এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। বিস্তারিত

এতিমদের দায়িত্ব সরকারের, বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধিও বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিস্তারিত

অন্ধ অনুকরণ নয়, দেশীয় সংস্কৃতিতে জনবান্ধব নগরায়ণের আহ্বান আইপিডির

বিদেশি মডেলের অন্ধ অনুকরণ বন্ধ করে দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও স্থানীয় বাস্তবতার ভিত্তিতে জনবান্ধব নগরায়ণ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটির মতে, নগর উন্নয়নে অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের সামাজিক ও মানবিক চাহিদাকে গুরুত্ব দিতে হবে। বিস্তারিত

ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিস্তারিত

পিঠা-পুলির ঘ্রাণ আর সুরের মূর্ছনায় সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ উদযাপন

পিঠা-পুলির ঘ্রাণ আর সুরের মূর্ছনায় সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ উদযাপন

সীমান্তে ১২ ভারতীয় গরুসহ আটক ২ চোরাকারবারি

নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরুসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। বিস্তারিত