টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়নে বরাদ্দ করা ৩০০ বস্তা ইউরিয়া সারভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন। বিস্তারিত
Author: Deshi News
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮-এ। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৭। বিস্তারিত
ঘিওরে গুদামে আগুন, পাট-সরিষা-তিল পুড়ে ছাই
মানিকগঞ্জের ঘিওর বাজারে অগ্নিকাণ্ডে পাট, সরিষা ও তিলসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে বাজারের দুর্গামন্দিরসংলগ্ন একটি গুদামে এ অগ্নিকাণ্ড হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিস্তারিত
দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম
তারেক রহমানের কাছে দেশ পরিচালনা করার কোনো ধরনের প্ল্যান-পরিকল্পনাই নেই। তাঁদের পরিকল্পনা হলো- কীভাবে দেশ থেকে দুর্নীতি করবে, কীভাবে লুটপাট করবে, কীভাবে দখলদারত্ব করবে। সেই পরিকল্পনা নিয়েই জনাব তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন… বিস্তারিত
‘খলনায়ক’ সিনেমায় নিশো-চঞ্চলসহ একঝাঁক তারকা
বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে একের পর এক মানসম্মত ও মৌলিক সিনেমা নির্মাণ করে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট…
এবার নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী ভারত
ওয়েলিংটনে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যা হয়েছিল, তা বোঝাতে সুনামি, সাইক্লোন শব্দগুলোও যেন কম পড়ে যায়। ভিডিও গেমসের মতো ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন অভিষেক শর্মা। তিন দিন পর আজ এক রকম প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। বিস্তারিত
জাদু দেখানোর পুরোনো ভিডিওকে ফের ছাত্রলীগ নেতাকে হত্যা বলে প্রচার
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যা করে গাছের মগডালে ঝুলিয়ে রেখেছে বিএনপির সন্ত্রাসীরা —এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বিস্তারিত
ফি না দেওয়ায় পরীক্ষায় অংশ নিতে বাধা, শিক্ষার্থী-বহিরাগতদের মারধরে আহত প্রধান শিক্ষক
গাইবান্ধার সুন্দরগঞ্জে ফি পরিশোধ না করেও টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষার্থী ও বহিরাগতদের বিরুদ্ধে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক মো. আব্দুর রশিদ মিয়া। বিস্তারিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: পরওয়ার
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও রাজনৈতিক সংঘাত বেড়েই চলেছে। বিস্তারিত
অ্যাকশনএইডে নিয়োগ বিজ্ঞপ্তি, মাসিক বেতন প্রায় ৫০ হাজার টাকা
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড চাইল্ড প্রোটেকশন বিভাগে ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। বিস্তারিত
ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভা ঘিরে চাপা ক্ষোভ-প্রশ্ন
‘অদৃশ্য’ কারণে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কার্যালয় এড়িয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কনফারেন্স রুমে এ সভা করতে মরিয়া সমিতির নেতারা। এজন্য বৃহস্পতিবার…
এইচএসসি ও সমমানের ফল জানা যাবে যেভাবে
আগামীকাল শনিবার বেলা ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর ঠিক ১১টা থেকেই দেশের সব বোর্ডের পরীক্ষার্থীরা একযোগে ফল দেখতে পাবে। ১৬১৪০ শর্টকোডে মেসেজ পাঠিয়ে বা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই সম্পূর্ণ ফল পাওয়া যাবে। বিস্তারিত
নির্যাতনের পর অচেতন ছাত্রলীগ নেতাকে হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ, অস্বীকার পুলিশের
সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে (১৯) গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, থানায় নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ফেলে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয় তাঁকে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বিস্তারিত
রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু
সভাপতির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, বিশ্বায়ন, সশস্ত্র সংঘাত, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও অসমতা বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ খুঁজে বের করতে একাডেমিক আলোচনা ও আন্তবিভাগীয় গবেষণা প্রয়োজন। বিস্তারিত
ধানখেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানখেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। আজ শুক্রবার ভোররাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানখেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়… বিস্তারিত
‘মাদক অভিযানের’ নামে যুবককে কোমরে দড়ি বেঁধে পায়ের তলায় পেটালেন বিএনপি নেতা
ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে মাদকবিরোধী অভিযানের নামে এক যুবককে কোমরে দড়ি বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক ওরফে এলিন সরদারের বিরুদ্ধে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত
ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভা ঘিরে চাপা ক্ষোভ-প্রশ্ন
‘অদৃশ্য’ কারণে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কার্যালয় এড়িয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কনফারেন্স রুমে এ সভা করতে মরিয়া সমিতির নেতারা। এজন্য বৃহস্পতিবার…
পটিয়ায় রেললাইনের পাশে পড়ে ছিল নারীর হাত-পা বিচ্ছিন্ন মরদেহ
চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পটিয়ার বাহুলী রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। বিস্তারিত
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক আরও ৩৫১ জন
কুমিল্লায় মাদক কারবার, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে এক দিনে আরও ৩৫১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বিস্তারিত
কম বয়সে চুল পাকা ও চুল পড়ার সমস্যা কেবল জিনগত নয়
বয়স মাত্র ২০ বা ৩০-এর কোঠায়। অথচ আয়নায় তাকালেই নজরে পড়ছে দু-একটি রুপালি চুল। বন্ধুদের চুল যখন ঘন ও কালো, তখন আপনার মাথায় অসময়ে পাকা চুল বা চুল পাতলা হয়ে যাওয়াটা দুশ্চিন্তার কারণ হওয়াই স্বাভাবিক। রূপচর্চার জগতে আজকাল ঘরোয়া টোটকা থেকে শুরু করে বিভিন্ন হেয়ার কেয়ার প্রোডাক্টের ছড়াছড়ি। বিস্তারিত
