কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কেরানীগঞ্জের গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন 
মার্চে সড়কে নিহত ৬১৯ জন, সবচেয়ে বেশি প্রাণহানি মোটরসাইকেল দুর্ঘটনায় 

এর আগে রোজিনা আক্তার বলেন, দুপুর ১টা ১০ মিনিটে কেরানীগঞ্জের একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় আগুন লাগে। আমরা ১টা ১১ মিটিটে তথ্য পেয়ে ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও দুই ইউনিট কাজ শুরু করে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কেআর/কেএসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *