ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

ভোক্তা-অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বার্ষিক সাধারণ সভা ও ১১ সদস্যের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

সভায় উপস্থিত ভোটারদের ৫১-২ ভোটে নিরঙ্কুশভাবে ওই নির্বাহী পরিষদ গঠিত হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সফিকুজ্জামান।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি জামিল চৌধুরী, সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রনি, কোষাধ্যক্ষ মোহা. শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী।

এছাড়া, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মণ্ডল ও বাহাদুর সাজেদা আক্তার।

নবগঠিত নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্বে থাকবে বলে জানিয়েছে ক্যাব।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আকবর হোসেন ও মোস্তাক আহাম্মদ।

এনএইচ/একিউএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *